আইনগত নীতিমালা

ব্যবহারের শর্তাবলী

BDFast পোর্টাল ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে আমাদের সেবা গ্রহণের শর্তসমূহ মনোযোগ দিয়ে পড়ে নিন।

১.সেবা ব্যবহারের সাধারণ নিয়মাবলী

এই পোর্টালের সকল সেবা বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী পরিচালিত। আপনি এই পোর্টালের সেবা গ্রহণ করলে আমাদের শর্তাবলীর সাথে সম্পূর্ণ সম্মত হয়েছেন বলে গণ্য হবে। ভুল বা অসত্য তথ্য দিয়ে আবেদন করলে প্রচলিত আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

২.OCR ডাটা প্রসেসিং ও পাবলিক ভেরিফিকেশন সম্মতি

পিতা-মাতা এবং ঠিকানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মের ফিল্ডগুলোতে লোড করার উদ্দেশ্যে BDFast পোর্টালকে আপনার আপলোডকৃত NID কার্ডের ছবি থেকে OCR রিড করার এবং পাবলিক ভেরিফিকেশন পেজ থেকে জন্ম সনদ নম্বর কুয়েরি করার সম্মতি প্রদান করছেন। আমরা কোনো প্রকার জাতীয় নির্বাচন কমিশনের গেটওয়ে বা মেইন API ব্যবহার করি না।

৩.আবেদন ফি এবং পোর্টাল রক্ষণাবেক্ষণ ফি

আমরা সরকারি ফি পরিশোধের জন্য কোনো ফি গ্রহণ করি না, নাগরিককে নিজ দায়িত্বে প্রযোজ্য সরকারি ফি পরিশোধ করতে হবে। তবে পোর্টালটি সচল ও রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্যে আমরা যেকোনো সময় নির্দিষ্ট ফি ধার্য করতে পারি, যার সাথে আপনাকে অবশ্যই একমত হতে হবে। এই ফি কোনোভাবেই সরকারি ফি এর অংশ নয়।

৪.আবেদন অনুমোদন নিশ্চয়তা সংক্রান্ত শর্তাবলি (Disclaimer)

BDFast পোর্টাল কেবল আবেদন প্রক্রিয়া সহজ ও টাইপিং ভুল কমানোর একটি স্বয়ংক্রিয় প্রসেসিং টুল মাত্র। BDFast পোর্টাল থেকে কোনো আবেদনপত্র অনুমোদনের গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়া হয় না। আবেদনপত্র মঞ্জুর বা অনুমোদন করার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট স্থানীয় নিবন্ধন কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।

৫.আবেদন বাতিল ও সংশোধন

কোনো আবেদন সংশ্লিষ্ট স্থানীয় নিবন্ধন কার্যালয়ে প্রসেস হওয়ার পর তা কোনোভাবেই প্রত্যাহার বা সংশোধন করা সম্ভব নয়। ভুল তথ্যের কারণে আবেদন বাতিল হলে সরকারি নীতি অনুযায়ী পরিশোধিত সরকারি ফি ফেরত দেওয়া হবে না।

৬.শর্তাবলী পরিবর্তন

আমরা যেকোনো সময় কোনো প্রকার ইমেইল বা এসএমএস নোটিফিকেশন ছাড়াই আমাদের যেকোনো শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি এবং এই পোর্টাল ব্যবহার করলে আপনাকে অবশ্যই এর সাথে একমত হতে হবে।

৭.ডেটা শেয়ারিং ও এআই ট্রেনিং

আপনি এই মর্মে সম্মতি দিচ্ছেন যে, আপনার প্রদত্ত ডেটা আমরা আমাদের সিস্টেমের উন্নয়নে এবং আরো ভালো ফলাফলের জন্য এআই (AI) ট্রেনিংয়ের কাজে ব্যবহার করতে পারব। এছাড়া, যাচাই-বাছাই, স্বয়ংক্রিয়ভাবে ফর্ম পূরণ বা অন্য যেকোনো সরকারি প্রয়োজনে আমরা আপনার ডেটা কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় সরকারি কর্তৃপক্ষের সাথে শেয়ার করতে পারব।

৮.অ্যাকাউন্ট বাতিলকরণ

আমরা মনে করলে যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার (Delete) বা বাতিল করার অধিকার রাখি এবং আপনাকে এর সাথে একমত হতে হবে। অ্যাকাউন্ট ডিলিট হলে আপনার অ্যাকাউন্টে থাকা অব্যবহৃত ক্রেডিট পয়েন্টগুলো আর দাবি করা যাবে না (Unclaimed)।

৯.লগ ট্র্যাকিং

নিরাপত্তার স্বার্থে এই পোর্টালে আপনার সমস্ত কার্যকলাপ ট্র্যাক করা হয় এবং আপনাকে এর সাথে একমত হতে হবে। তবে, ৬ মাস পর আপনার সকল ধরনের কার্যকলাপের লগ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে, যার জন্য কোনো নোটিশ দেওয়া হবে না।

১০.ডেটা সংরক্ষণ পলিসি

আমাদের ‘নো ডেটা কিপ’ (No data keep) পলিসি অনুযায়ী, যেকোনো সফল বা ড্রাফট আবেদন ১৫-২০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। আমরা আপনার এই তথ্য আজীবন সংরক্ষণ করতে বাধ্য নই।

সর্বশেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬। যেকোনো আইনগত জিজ্ঞাসার জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করুন।